October 18, 2026, 3:43 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

দেশে আসেন কিন্তু গণ্ডগোল পাকাবেন না ; শেখ হাসিনার উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে গণ্ডগোল না করতে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আপনি এখানে ওখানে বলছেন, দেশে ফিরবেন। আপনি কেন গেছেন? আপনি তো স্বেচ্ছায় গেছেন। আপনি আসেন। আপনার দেশ। আবার আসেন। কিন্তু গণ্ডগোল পাকাবেন না। তাহলে লোকজন আরও ক্ষেপে যাবে। আপনাকে আমরা শ্রদ্ধা করি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর তাকে বলা হয়েছিল যে বিদেশ যেতে চান, যেতে পারেন। আর না হয় জেলে যেতে হবে। তিনি জেলে গিয়েছিলেন। আপনিও (শেখ হাসিনা) ফিরে আসুন। দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না। দলকে পুনর্গঠন করুন নতুন মুখ দিয়ে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আরও বলেন, আমরা কোনও ডিক্টেটর চাই না। জবাবদিহিমূলক সরকার চাই। এর মধ্যে থেকে যারা রাজনীতি করতে পারবেন, তারা রাজনীতি করবেন। যারা করতে পারবেন না, তারা করবেন না।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page