February 15, 2026, 1:17 pm
শিরোনামঃ
আইজিপির পদত্যাগ ; নতুন সরকার গঠন পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ নির্বাচন–পরবর্তী দুই দিনে ৩০ জেলায় সহিংসতায় ৩ জন নিহত ; ৩ শতাধিক আহত চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে হত্যা করে বাড়ির সামনে ফেলে গেছে লাশ গাজায় বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে ইসরাইলি হামলায় ১১ জন নিহত চলতি ফেব্রুয়ারিতে বেশ ক’টি ইউক্রেনীয় গ্রাম দখল করেছে রাশিয়া ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে স্বজনদের অনশন ধর্মঘট শুরু আশা করি ইউরোপ চীনের প্রতি যুক্তিসঙ্গত নীতি গ্রহণ করবে : চীনা পররাষ্ট্রমন্ত্রী মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ৪১০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় আরও তিন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪১০ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪১০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২০৮ জন ও ঢাকার বাইরে ২০২ জন। বর্তমানে সারাদেশে এক হাজার ৪৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৪১ জন ও ঢাকার বাইরে ৬২২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৮ হাজার ৬১৯ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৭ হাজার ২১৮ জন ও ঢাকার বাইরে ২১ হাজার ৪১০ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৫৬ হাজার ৮৯৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৬ হাজার ২২০ জন ও ঢাকার বাইরে ২০ হাজার ৬৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫৭ জন মারা গেছেন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page