October 16, 2026, 2:39 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

দেশ ও জনগণের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : এমপি নিক্সন চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশ ও জনগণের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে একটি রাস্তাও কাঁচা থাকবে না। ১৫ বছর ধরে কৃষ্ণপুর ইউনিয়নে কোনো এমপি আসেনি। আমি নিক্সন চৌধুরী আসাতে আপনারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন যে এলাকার উন্নয়ন হবে। আমি পুনরায় নির্বাচিত হলে ইনশাআল্লাহ উন্নয়ন করে দেব।

জাপা নেতা কাজী জাফরউল্লাহকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি এলাকায় আসেন না। মানুষ এখন প্রেসিডিয়াম সদস্য চায় না, মানুষ চায় উন্নয়ন।

বুধবার সন্ধ্যায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দড়ি কৃষ্ণপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন এসব কথা বলেন।

উপস্থিত জনতার উদ্দেশে নিক্সন চৌধুরী বলেন, আপনাদের মসজিদ উন্নয়ন, স্কুলের ডোবা ভরাট, কবরস্থানের বাউন্ডারি নিজ অর্থায়নে করে দেব। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম যখন নির্মমতার শিকার তখন তারা অবরোধে ব্যস্ত।

সমাজ সেবক আ. ছালাম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও সদরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সায়েদীদ গামাল লিপু, জেলা পরিষদ সদস্য এখলাস আলী ফকির, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান হাফেজ কাউছার, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির, ইনজামামুল হক মিঠু, সদরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ নিক্সন সমর্থক হাজার হাজার নেতাকর্মী।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page