September 29, 2026, 6:01 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

দোনেস্কে পশ্চিমা অস্ত্রবাহী ট্রেনে সমন্বিত হামলা চালিয়েছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার সামরিক বাহিনী পশ্চিমা অস্ত্রবাহী একটি ট্রেনে হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কয়েকটি পশ্চিমা দেশ এসব অস্ত্র দিয়েছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সমন্বিতভাবে অস্ত্রবাহী ট্রেনের ওপর বিমান, ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি হামলা চালানো হয়। ইউক্রেন থেকে রাশিয়ার সাথে যুক্ত হওয়া দোনেস্ক প্রজাতন্ত্রের উদাচনিয়া এলাকায় ট্রেনটি হামলার শিকার হয়। এছাড়া, ইউক্রেনের খারকোভ এলাকায় ৬৭তম মেকানাইজড ব্রিগেডের বহু সেনা এবং সামরিক সরঞ্জাম রুশ সেনাদের হামলার শিকার হয়েছে।

এর পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাশিয়ার সেনারা মার্কিন নির্মিত পাঁচটি এম-৭৭৭ হাউইটজার, দুইটি হালকা টৌড হাউইটজার, আমেরিকার নকশা করা একটি কাউন্টার ফায়ার রাডার, ব্রিটিশ নির্মিত এফএইচ-৭০ হাউইটজার এবং অন্যান্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page