October 2, 2026, 10:59 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

দোহা ফোরামে কোভিড-১৯ টিকা সংক্রান্ত প্যানেল অধিবেশনের সভাপতিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কাতারের দোহা ফোরামে ‘ভ্যাকসিন ইনোভেশন অ্যান্ড গ্লোবাল হেলথ রেজিলিয়েন্স : লেসনস ফ্রম কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল সেশনে সভাপতিত্ব করেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশন চলাকালে তিনি ভ্যাকসিনকে জনপণ্যে পরিণত করার আহ্বান জানান যাতে বাংলাদেশসহ অন্যান্য দেশ টিকা উৎপাদন করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ চলাকালে এবং এর আগে টিকা প্রদানে বাংলাদেশের সাফল্য ও অর্জনের ওপর আলোকপাত করেন।
তিনি বলেন, কোভিড-১৯-এর সময় বাংলাদেশ ভ্যাকসিন সংগ্রহের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং জনগণকে তা বিতরণের ক্ষেত্রে কোনো বৈষম্য করেনি।
ড. মোমেন বাংলাদেশে ভ্যাকসিন ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি প্রদানের জন্য আন্তর্জাতিক দাতা দেশ ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশি প্রবাসীরাও তাদের মাতৃভূমিতে ভ্যাকসিন পাঠানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছে।
পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিইও ব্রনওয়ান ম্যাডক্সের পরিচালনায় আলোচনায় অংশ নেন। কাতারের প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের প্রধান ও সিইওরাও এতে উপস্থিত ছিলেন।
ড. মোমেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাশিম আল থানির আমন্ত্রণে দোহা ফোরামে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
‘বিল্ডিং শেয়ার্ড ফিউচার’ প্রতিপাদ্য নিয়ে বার্ষিক দোহা ফোরামের ২১ তম সংস্করণ অনুষ্ঠিত হয়।
এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি নেতৃবৃন্দ, বেসরকারি খাতের প্রতিনিধি, সুশীল সমাজ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ একত্রিত হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সংলাপ ও কূটনীতি তৎপরতা উৎসাহিত করে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page