September 30, 2026, 10:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ৪ জানুয়ারি বিদেশিদের ব্রিফ করবে নির্বাচন কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বাংলাদেশে বিভিন্ন দূতাবাস/মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির উদ্দেশ্যে ব্রিফ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ জানুয়ারি হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

চিঠিতে জানানো হয়, আগামী ৪ জানুয়ারি বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনগুলোর অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থা প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এক সভায় মিলিত হবেন।

চিঠিতে আরও বলা হয়, আগামী ৪ জানুয়ারি বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে ওপরে বর্ণিত কূটনৈতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহোদয়কে নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page