October 31, 2026, 2:01 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ৬১ জনকে সাজা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ৬১ জনকে পৃথক মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা সংক্ষিপ্ত বিচারে এসব সাজা দেন বলে নির্বাচন কমিশনের (ইসি) এক চিঠিতে জানা গেছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বিচারের আওতায় যাদের সাজা দেয়া হয় তারা হলেন- বগুড়ার সোনাতলার আমিনুর রহমানের পুত্র রাশেদ। বগুড়া-১ আসনে ভোটে অনিয়ম করায় তাকে কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করেছেন প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিন হাসান। আরপিও অনুযায়ী রাশেদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে মোট ৯ জনকে সাজা দেওয়া হয়েছে। জেলার সদর উপজেলা, বিজয়নগর, সরাইলে দু’জনকে ও আশুগঞ্জে একজনকে সাজা দেওয়া হয়েছে। একই অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

তার মধ্যে পৌর এলাকার মধ্যপাড়া শান্তিবাগের শাকিকুল ইসলাম অনন্ত, একই এলাকার মো. ইউসুফ, বিজয়নগরের সাটিরপাড়ার আজিজুল ভূঁইয়া ও একই উপজেলার নোয়াগাঁওয়ের সাব্বির আহমেদকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
কুড়িগ্রাম-৩ আসনে জাল ভোট দেওয়ার অভিযোগে মাহতাব হোসেন রুদ্র (২২) নামে একজনকে পাঁচ বছরের সাজা দিয়েছে আদালত। একই ঘটনায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ছদ্মবেশে জাল ভোট দেওয়ার অভিযোগে চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহিদ হাসান (১৯), শওকত মিয়া (২১), হালিম (২১) ও ফুল মিয়া (২১)। তাদের সবার বাড়ি পানছড়ির ফাতেমানগর। এসব অভিযুক্তদের নানা অভিযোগে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page