March 6, 2026, 12:29 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় গভীর অনুতপ্ত জাপানের সম্রাট নারুহিতো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য গভীর অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন দেশটির সম্রাট নারুহিতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে টোকিওর ইয়াসুকুনি মন্দিরে আজ শুক্রবার জমায়েত হাজার হাজার মানুষের সামনে অনুতপ্ত হওয়ার বিষয়টি জানান সম্রাট।

টোকিও থেকে এএফপি এ খবর জানায়।

টোকিওর ইয়াসুকুনি মন্দিরে দর্শনার্থীদের মধ্যে একজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। ১৯ শতকের শেষের দিক থেকে নিহত ২৫ লক্ষাধিক জাপানি সৈন্যের সম্মানে মন্দিরটি নির্মিত হয়।

সম্রাজ্ঞী মাসাকোকে পাশে রেখে দেওয়া ভাষণে নারুহিতো জানান, তিনি গভীরভাবে অনুতপ্ত। নতুন করে এক ধরনের গভীর শোক অনুভব করছেন। এসময় দেশটির পতাকা অর্ধনমিত ছিল।

৬৫ বছর বয়সী নারুহিতো বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে মূল্যবান জীবন হারানো অসংখ্য মানুষ এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের অতীতের কথা মনে রেখে এবং গভীরভাবে অনুতপ্ত হয়ে আমি আন্তরিকভাবে আশা করছি, যুদ্ধের ধ্বংসাত্মক ঘটনাগুলোর আর কখনোই পুনরাবৃত্তি ঘটবে না।’

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ওই অনুষ্ঠানে ভাষণ দেন। যুদ্ধের বেদনাদায়ক স্মৃতি ধরে রাখার, প্রজন্মের পর প্রজন্ম ধরে তা ছড়িয়ে দেওয়ার এবং স্থায়ী শান্তির পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

২০১৩ সালের পর থেকে জাপানি কোনো প্রধানমন্ত্রী এই মন্দির পরিদর্শন করেননি। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সেখানে যাওয়ায় বেইজিং ও সিউলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এ ঘটনায় বিরল কূটনৈতিক সমালোচনা করে।

আগামী মাসে নারুহিতো, মাসাকো ও তাদের মেয়ে রাজকন্যা আইকো নাগাসাকি সফরে যাবেন। সেখানে তারা পরমাণু বোমা হামলায় বেঁচে যাওয়া মানুষদের সঙ্গে দেখা করবেন এবং ওই ভয়াবহ হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page