March 8, 2026, 5:31 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে : ধর্ম বিষয়ক উপদেষ্টা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায়  ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ  এগিয়ে এসেছে । বন্যার্তদের সহায়তায় সকলেই ভূমিকা রাখছে।
আজ মঙ্গলবার দুপুরে ফেনীর লালপোল সিলোনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে  তিনি সদর উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া মাদ্রাসায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রের জন্য ১শ প্যাকেট ত্রাণসামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা  দেন। এছাড়া মধুপুর জামে মসজিদ এলাকায় ৩শ’ প্যাকেটসহ  মোট ১ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি৷
উপদেষ্টা খালিদ হোসেন আরো বলেন, বন্যায় মানুষজন ঘরবাড়ি ছেড়ে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। বন্যাদুর্গতদের সাহায্যার্থে এ দেশের আলেম ওলামা ও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। আমি তাদের সাধুবাদ জানাই।
উপদেষ্টা বলেন, সকলের সহযোগিতায় আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। জাতির  যেকোন দুর্যোগে এদেশের আলেম ওলামারা সবার আগে এগিয়ে আসেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। এটি আমাদের জন্য গর্বের।
বন্যায় নিহতের প্রসঙ্গে তিনি বলেন, বন্যায় যারা মারা গেছেন তাদের দাফনের বিষয়ে সংশ্লিষ্ট  জেলা প্রশাসককে নির্দেশনা  দেওয়া আছে। দাফনের ব্যবস্থা না করা  গেলে বন্যাকবলিত এলাকার বাইরে তাদের দাফনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক্ষেত্রে  স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে  এগিয়ে আসতে হবে। বন্যার্তদের সহযোগিতায় ধর্ম মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারির একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page