March 8, 2026, 7:12 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’; উপকূলে আঘাত হানতে পারে ২৫ অক্টোবরের মধ্যে (লাইভ আপডেট নিচেই)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিতে পারে। বিষয়টি আজ ২১ অক্টোবর শুক্রবারের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালতি জয়েন টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্যমতে, আন্দামান ও নিকোবর সমুদ্র এলাকায় সৃষ্ট নিম্নচাপটির ‘ইনভেস্ট ৯২বি’ নামকরণ করা হয়েছে যেটি এক দিনের ব্যবধানে আরও শক্তিশালী হয়েছে। নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২২ থেকে ২৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। এটি ঘণ্টায় ৬৩ কিলোমিটার পর্যন্ত উঠলে নিন্মচাপটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নেবে। এছাড়া ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে।

গত বুধবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) এক পূর্বাভাসে জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী ২১ অক্টোবরের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে; যেটি ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের প্রবল আশঙ্কা রয়েছে এবং ২৫ অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা বিভাগে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্বদিকে সরে গিয়ে পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়ে, সেক্ষেত্রে ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক স্ট্যাটাসে জানান, গত ২৪ ঘণ্টায় ভারতীয় উপমহাদেশের ঊর্ধ্ব আকাশে প্রবাহিত জেট স্টিমের গতিপথের সর্বশেষ অবস্থান ও জেট স্ট্রিমে অবস্থিত বায়ুপ্রবাহের গতিবেগের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ খুলনা ও বরিশালের উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঝড়টি ২৪ অক্টোবর সন্ধ্যার পর থেকে ২৫ অক্টোবর দুপরের মধ্যে আঘাত করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আগামী শনিবার (২২ অক্টোবর) দুপুরের মধ্যে ঝড়টির আঘাতের স্থান ও সময় সম্পর্কে ৭০ থেকে ৮০ শতাংশ নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, ঝড়টি উপকূলে আঘাত করার সম্ভাব্য সময়টাতে অমাবশ্যা থাকবে। তাই ঝড়টি যদি খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করে তবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলো ৫ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝড়ের প্রভাবে ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page