September 20, 2026, 2:26 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় মিথ্যা ধর্ষণ মামলা করায় স্বামী-স্ত্রীর ৫ বছরের জেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁয় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে স্বামী-স্ত্রীর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার সাপাহার উপজেলার নূরপুর গ্রামের আবদুল হক মন্ডলের ছেলে আফসার আলী ও তার স্ত্রী মনোয়ারা খাতুন।

আদালত সূত্রে জানা যায়, বেগুন গাছ কাটাকে কেন্দ্র করে জেলার সাপাহার গ্রামের মৃত গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে ওসমান গনির সঙ্গে আফসার আলীর বাগবিতণ্ডা হয়। এর জেরে মনোয়ারা খাতুনকে বিয়ের প্রলোভন দেন আফসার আলী। একপর্যায়ে তাকে বিয়েও করেন। এরপর মনোয়ারা খাতুনকে দিয়ে ২০০৫ সালের ৬ এপ্রিল ওসমান গনির বিরুদ্ধে সাপাহার থানায় একটি ধর্ষণ অভিযোগ করান আফসার। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা আছে মর্মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে ওই মামলাটি মিথ্যা বলে প্রতীয়মান হয়। পরে ওসমান গনিকে আদালত বেকসুর খালাস দেন। পরবর্তীতে ওসমান গনি ২০১৩ সালে ১১ সেপ্টেম্বর আফসার আলী ও মনোয়ারার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলার অভিযোগ দেন।

দুই পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আদালত আফসার ও মনোয়ারা খাতুন উভয়কেই পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page