November 19, 2026, 7:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নওগাঁর অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে ১০ মাস বিনামূল্যে গরুর দুধ দেয়ার অভিনব উদ্যোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নওগাঁর অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে গর্ভকালীন ১০ মাস ধরে বিনামূল্যে গরুর দুধ দেয়ার অভিনব উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘মা থাকবে সুস্থ, সন্তান হবে পুষ্ট’ এই প্রতিপাদ্যে জেলার বদলগাছীতে অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে বিনামূল্যে গরুর দুধ প্রদান করা হয়েছে।

বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নের পারসোমবাড়ী গ্রামের সৌরভ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির গতকাল বিকেলে  এই গরুর দুধ বিতরণ করেন।

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দামই বেশি। সাধ থাকলেও সাধ্য না থাকায় অনেক পরিবারে পুষ্টি জোগান দেয়া সম্ভব হয় না। বাজারে প্রতি কেজি গরুর দুধ স্থানভেদে ৭০-৭৫ টাকা কেজি। দাম বেশি হওয়ায় অসচ্ছল পরিবারের গর্ভবতী মায়েদের পক্ষে দুধ কিনে খাওয়া সম্ভব হয় না। আধাইপুর ইউনিয়নের এমন অসচ্ছল ৫০জন গর্ভবতীকে পুষ্টির জোগান দিতে বিনামূল্যে গরুর দুধ দেয়ার উদ্যোগ নেন সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির। ৪০টি গ্রামের ৫০ জন গর্ভবতী মায়ের প্রত্যেককে ৪ কেজি করে দুধ দেয়া হয়। বিনামূল্যে গরুর দুধ পেয়ে খুশি অসচ্ছল ও দরিদ্র গর্ভবতী মা ও তাদের স্বজনরা।

মোস্তাফিজুর রহমান শিশির বলেন, প্রত্যন্ত অঞ্চলের গ্রামের অসচ্ছল গর্ভবতী মায়েরা পুষ্টিহীনতায় ভোগেন। সুস্থ সন্তান জন্মদানে পুষ্টির বিষয়ে অনেকেই সচেতন নন। এ বিষয়টি লক্ষ্য করেই আধাইপুর ইউনিয়নের ৪০টি গ্রামের ৫০জন অসচ্ছল গর্ভবতী মা’কে মাসে ৪ কেজি করে গরুর দুধ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তাদের গর্ভকালীন পুরোটা সময় এ কার্যক্রম চলবে। পাশাপাশি তাদের নবাগত সন্তানের সুস্থতায় তাদের অন্যান্য বিষয়েও সহযোগিতা করা হবে। এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করেছি। সমাজে অনেক বৃত্তবান আছেন তারাও উৎসাহিত হয়ে আগামীতে এগিয়ে আসবেন বলে আমরা আশাবাদী।

উপজেলার পরমানন্দপুর গ্রামের গৃহবধু শাকিলা আক্তার বলেন, দিনমজুর দরিদ্র স্বামী। বাজারে দুধ প্রায় ৭০ টাকা কেজি। এতো দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব না। প্রথম সন্তান জন্ম দিতে যাচ্ছি। বিনামূল্যে ৪ কেজি দুধ পেয়েছি। যা আমার জন্য খুবই উপকার হয়েছে।

বসন্তপুর গ্রামের গৃহবধূ জনি বেগম এসেছিলেন গর্ভবতী মেয়ের জন্য দুধ নিতে। তিনি বলেন, আমার মেয়ের প্রথম সন্তান হবে। জামাইয়ের পরিবার দরিদ্র। কষ্টে সংসার চলে। যে দুধ পেলাম মেয়ের শরীরে পুষ্টির জোগান দিবে। এতে মেয়ের জন্যও সুবিধা হবে। আমি খুবই খুশি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ সমাজ সেবক মজিবর রহমান, আধাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লু হোসেন ও ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল হোসেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page