September 21, 2026, 8:46 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় নলকূপ নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকান্ড ; ১০ জনের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর বদলগাছীতে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বের জেরে উজ্জ্বল হোসেন হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল বাকী জানান, উপজেলার সারঙ্গপাড়া মৌজায় সমবায় থেকে নিবন্ধিত গভীর নলকূপ পরিচালনা করতেন দুর্গাপুর গ্রামের উজ্জ্বল হোসেনের চাচা মাজহারুল ইসলাম। ২০১৩ সালে ৯ মে ওই নলকূপকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে দখলে নেওয়ার জন্য দুর্গাপুর গ্রামের কামরুজ্জামান, ওয়াহেদ আলী, সামসুজ্জামান, রকেট, ডাবলু, আব্দুল হামিদ, এনামুল, মোশারফ হোসেন, বজলুর রহমান, এমদাদুল হক, কারিমা বেগম, জলি আক্তার ও জয়পুরহাট জেলার বাঁশকাটা গ্রামের মোছা. জীবন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন।

এসময় তালা ভেঙে তারা নলকূপের ঘরে প্রবেশ করে কৃষকদের কাছ থেকে টাকা আদায়ের রশিদ ছিঁড়ে ফেলেন। এছাড়াও বাক্সে রাখা কৃষকদের নিকট থেকে আদায়কৃত ১৭ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। এসময় উজ্জ্বল হোসেনসহ কয়েকজন বাঁধা দিলে লাঠিসোটা ও লোহার রড দিয়ে মারধর করেন।

এসময় প্রতিপক্ষের লোকজন গরম পানিতে মরিচের গুড়া মিশিয়ে উজ্জ্বলের শরীরে ছিটিয়ে দিলে পেটের বামপাশে ঝলসে যায়। গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নওগাঁ সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন মারা যায় উজ্জ্বল।

পরে নিহতের চাচা মাজহারুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে থানায় মামলা করে। মামলার দীর্ঘ শুনানি শেষে ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সম্পৃক্ততা না থাকায় আরও তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page