October 5, 2026, 8:29 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় দুই লাখ টাকা লুট করতে ব্যবসায়ীকে হত্যা ; দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে মামুন হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে ফয়েজ উদ্দিন হিমাগারের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ী মামুন মহাদেবপুর উপজেলার জবারমোড় এলাকার বাসিন্দা। এই ঘটনায় একই গ্রামের ট্রাক চালক সুমন হোসেন ও চালকের সহযোগী সজিব হোসেনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাজশাহীতে এক ব্যবসায়ীর কাছে ট্রাকযোগে কংক্রিটের খুঁটি (সিমেন্টের খুঁটি) বিক্রি করতে গিয়েছিলেন। খুঁটি বিক্রি করে দুই লাখ টাকাসহ আবারও ওই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মামুন। পথিমধ্যে রাতের কোন এক সময় মামুনকে মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যা করে।

পরে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফয়েজ উদ্দিন হিমাগারের পাশে মরদেহ ফেলে রাখে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সুমন ও সজিবকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যমতে হিমালয়ের পাশে জঙ্গলের মধ্যে প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজি করে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন  মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘটনায় দুইজন আটক করা হয়েছে।



Our Like Page