October 4, 2026, 12:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে পৃথক অভিযানে বিপুল পরিমাণের ইয়াবাসহ গ্রেফতার ৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলে র্যা ব ও পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণের ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
লোহাগড়া পৌরসভা এলাকা থেকে ২ হাজার ২৮০ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেপ্তারকৃতরা হলো- লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের শহিদুল সর্দারের ছেলে রুবেল সর্দার (৩২) ও মৃত. বাবুল সর্দারের ছেলে শাহীন সর্দার (৪৫)। গ্রেফতারকৃত দুইজনকে রোববার আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বি এম মোস্তফিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল লোহাগড়া বাজার সংলগ্ন মিলন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে দু’জন মাদক কারবারিকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের শোয়ার ঘরের তোষকের নিচ থেকে ২ হাজার ২৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে, জেলা শহরের ভওয়াখালী থেকে ৮ হাজার ৫২০ পিচ ইয়াবাসহ দুইমাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রামের মৃতসাব্বির শেখের ছেলে সাকিব শেখ ও বিলবাউচ গ্রামের সবুর শেখের ছেলে নাজমুল শেখ। পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন-গোপান সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে শহরের ভওয়াখালী এলাকায় সালাম দাড়িয়ার বিল্ডিংয়ের নীচতলায় ভাড়া দেয়া বাসার মধ্যে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দ্যেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৮ হাজার ৫২০ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page