September 29, 2026, 10:48 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

নতুন আগ্রাসনের প্রস্তুতিতে  দক্ষিণ গাজা থেকে ইসরাইলের আংশিক সেনা প্রত্যাহার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইল বলেছে, তারা বেশিরভাগ সৈন্যকে দক্ষিণ গাজা থেকে প্রত্যাহার করেছে। তেল আবিব বলেছে, ক্লান্ত ও অসুস্থ সেনাদের বিশ্রাম দেয়া এবং সুস্থ করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে যাতে ভবিষ্যত আক্রমণের জন্য এসব সেনাকে প্রস্তুত করা যায়।

গতকাল (রোববার) ইসরাইলের তিনটি সেনা ব্রিগেড দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহর ত্যাগ করেছে তবে অন্য একটি ব্রিগেড সেখানে মোতায়েন রয়েছে। উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের বাড়িতে ফিরে যেতে বাধা দেয়ার জন্য তারা সেখানে অবস্থান করছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার বাকি অংশে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন থাকবে। ইসরাইলের সামরিক বাহিনী এর আগে ঘোষণা করেছিল যে, তারা কয়েক মাস প্রচণ্ড যুদ্ধের পর খান ইউনুস শহরসহ দক্ষিণ গাজা থেকে হাজার হাজার সেনা সরিয়ে নিচ্ছে।

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, ইসরাইল তার লক্ষ্য অর্জনের আগেই তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। ইসরাইল দাবি করছে, যেসব এলাকা থেকে তারা সেনা প্রত্যাহার করছে সেখানে হামাস যোদ্ধাদের ধ্বংস করা হয়েছে। তবে আল-কাসাম ব্রিগেড ইসরাইলের এই দাবি খারিজ করে দিয়েছে। হামাস বলেছে, গাজা যুদ্ধে প্রতিরোধ বাহিনী সবসময় দখলদার সেনাদেরকে অবাক করেছে।

এদিকে, বাস্তুচ্যুত খান ইউনুসের বাসিন্দারা নিজেদের ঘর-বাড়িতে ফিরে এসে তারা প্রকৃতপক্ষে ধ্বংসস্তূপের একটি মরুভূমি খুঁজে পেয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খান ইউনুসের বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে, বোমা বিস্ফোরণে অনেক ভবন  ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহুসংখ্যক গাড়ি উল্টে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি রাস্তায় ক্ষতিগ্রস্ত হাসপাতালের বিছানা দেখা গেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page