April 15, 2026, 2:42 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

নতুন দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহেই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নতুন দলের দায়িত্ব নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ কারণেই সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। আর এই পদত্যাগ চলতি সপ্তাহেই হতে পারে।

রোববার (১৬ ফেব্রুয়ারিদেশের একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

সামান্তা শারমিন জানান, নতুন দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

সাক্ষাৎকারে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত তাদের দল কোনো বিশেষ ব্যক্তি নির্ভর হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালিত হবে সেই দল। নেতৃত্বে থাকবেন অভ্যুথানের চেতনা ধারণ করেন এমন ব্যক্তিরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম চলতি সপ্তাহে চূড়ান্ত হতে পারে। গঠনতন্ত্র প্রণয়ন ও কমিটি গঠন শেষ হওয়া সাপেক্ষে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হতে পারে আগামী ২৪ ফেব্রুয়ারি।

রাজনৈতিক দলটির পাশাপাশি নতুন একটি ছাত্রসংগঠনের ঘোষণাও আসতে পারে। প্রাথমিকভাবে দল এবং ছাত্রসংগঠন তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

নতুন দলের আহ্বায়ক হিসেবে বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব নেবেন বলে আলোচনা আছে। দলের দায়িত্ব নিতেই সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন তিনি।

দলের সদস্যসচিব হিসেবে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়া দলের শীর্ষ ফোরামে থাকছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page