August 18, 2026, 9:07 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

নদীমাতৃক বাংলাদেশকে টিকিয়ে রাখতে বিআইডব্লিউটিএ কাজ করছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, “নদীমাতৃক বাংলাদেশকে টিকিয়ে রাখতে বিআইডব্লিউটিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার মধ্যে একটি দিন সকলে মিলিত হয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ- তাদেরকে আনন্দ ও বিনোদন দিচ্ছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএর সদস্য (প্রকৌশল) মোহাম্মদ মনোয়ার উজ জামান, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সেলিম ফকির, সদস্য (অর্থ) কমান্ডার (অব.) মো. রফিউল হাসাইন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মো. সাজিদুর রহমান এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএর ১৭টি বিভাগের ২০০০ প্রতিযোগী ৪২টি ইভেন্টে অংশ নেন।

ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করান বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজী ওয়াকিল নওয়াজ। মশাল প্রজ্জ্বলন করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব মো. মুনছুর আলী মোল্লা। প্রতিযোগীদের মার্চ পাস্ট পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page