October 18, 2026, 1:19 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

নবীজীর রওজা শরিফে জিয়ারতে সম্পর্কে নির্দেশনা দিলো সৌদি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মদিনায় মসজিদে নববির চত্বরে অবস্থিত মহানবী (সা.)’র পবিত্র রওজা শরিফ জিয়ারতের সময় মুসল্লিদের যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে— সে সম্পর্কিত নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব নারী ও পুরুষ যাত্রী আল রাওদা আল শরিফায় প্রবেশ করবেন, প্রবেশের পর অবশ্যই উচ্চকণ্ঠে কথা বলা থেকে বিরত থাকতে হবে তাদের, যতদূর সম্ভব নিচু স্বরে নিজেদের মধ্যে কথা-বার্তা বলতে হবে।

এছাড়া নবীর রওজা জিয়ারতের সময় সঙ্গে খাবার না রাখা এবং রওজার ছবি তোলা বা ভিডিও করা থেকেও বিরত থাকার পাশাপাশি প্রত্যেক যাত্রীর জন্য বরাদ্দ সময়ের অতিরিক্ত সময় রওজায় অবস্থান না করারও অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম নারী-পুরুষ হজ-ওমরাহর উদ্দেশে সৌদির মক্কায় আসেন। হজ-ওমরাহর পালনীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্যে যদিও নবীর রওজা জিয়ারত অন্তর্ভুক্ত নয়, তবে অনেক মুসল্লি হজ-ওমরাহ শেষে রওজা জিয়ারত করতে মসজিদে নববিতে যান।

গত ২৯ জুন ঈদুল আজহা শেষ হওয়ার পর শুরু হয়েছে চলতি বছরের ওমরাহ মৌসুম। এই মৌসুম থাকবে আগামী বছরের ঈদুল আজহার এক মাস আগ পর্যন্ত।

চলতি মৌসুমে ওমরাহ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ কোটি নারী ও পুরুষ যাত্রী মক্কায় আসবেন বলে আশা করছে সৌদি। সূত্র : গালফ নিউজ

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page