March 31, 2026, 10:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

নয়াপল্টনে বিএনপির সমাবেশের পেছনে হীন উদ্দেশ্য রয়েছে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এত দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে? কোনো মতলবে কি তারা এটা চায়?

বিএনপি সমাবেশ ঘিরে আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।

সচিবালয়ে বুধবার (৩০ নভেম্বর) এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি কেন ১০ ডিসেম্বর বেছে নিয়েছে, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কি জানে না বাংলাদেশের ইতিহাস? ১৯৭১ সালের ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়।

১০ ডিসেম্বর সিরাজ উদ্দিন হোসেন এবং সাংবাদিক সৈয়দ নাজমুল হক- এই দুজনকে পাক-হানাদার বাহিনী উঠিয়ে নিয়ে যায়। এ কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই বুদ্ধিজীবী হত্যার মতো নৃশংসতম ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়।

‘সোহরাওয়ার্দী উদ্যানে কেন বিএনপি যেতে চায় না? সোহরাওয়ার্দী উদ্যানে পাক-হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক স্থান। বিশাল জায়গা সেখানে। আওয়ামী লীগ সব সমাবেশ, জাতীয় সম্মেলন করে এখানে। তাহলে বিএনপি কেন তাদের পার্টি অফিসের সামনে, ছোট এলাকায়, যেখানে ৩৫ হাজার স্কয়ার ফুটের মতো জায়গা, সেখানে তাদের সমাবেশের জন্য বেছে নিলো?’

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page