April 11, 2026, 12:33 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীতে ট্রাক চাপায় সিএনজিচালিত আটোরিক্সার চালকসহ ৬ জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ইটাখোলা-কটিয়াদী সড়কের নরসিংদীর শিবপুর উপজেলার পঁচারবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের কারোই পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিবপুর থেকে সিএনজিচালিত অটোরিক্সাটি নারী-পুরুষসহ পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজিটি শিবপুর উপজেলার পঁচরাবাড়ী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিক্সাটি ধুমরে মুচরে গিয়ে ঘটনাস্থলেই চালক ও পাঁচ যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়।

খবর পেয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন, জানান পঁচারবাড়ী এলাকায় দুর্ঘটনায় সিএনজিরচালক ও যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে কারোই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পরে বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page