April 1, 2026, 8:39 am
শিরোনামঃ
জেলেনস্কির যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীর বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে অস্ত্রসহ ১০ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অস্ত্রসহ ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে একটি রিভলবার, ককটেল সাদৃশ্য সরঞ্জাম ও মশাল জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঘরোয়াভাবে সাংগঠনিক বৈঠক চলছিল। এতে যুগ্ম আহবায়ক গোলাম কবির কামাল, যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভূঁইয়া, নরসিংদী শহর বিএনপি সদস্য মো: সোহেল রানাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন কার্যালয় ত্যাগ করার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে কার্যালয়ের ছাদ থেকে মশালে ব্যবহৃত ৪০-৫০টি লাঠি উদ্ধার করা হয়।

এছাড়া কার্যালয়ের সামনে বস্তায় ককটেল সদৃশ্য বস্তু জব্দ করা হয়। লাঠি ও ককটেল সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় নরসিংদী শহর বিএনপির সদস্য মো: সোহেল রানাসহ ৬ জন কর্মীকে আটক করে পুলিশ।

এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেল কার্যালয় থেকে বের হয়ে নিজ গাড়িতে উঠার সময় একটি রিভলবারসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, সন্ধ্যায় জেলার যুগ্ম আহ্বায়কদের নিয়ে একটি ঘরোয়া সভা ছিল। এসময় হঠাৎ করে আমাদের কার্যালয় ঘিরে রাখে পুলিশ। বিভাগীয় সমাবেশ বানচাল করা ও নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে দিতে পুলিশের এই নাটকীয় অভিযান। এসময় পুলিশ ১০-১২ জন দলীয় নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, পুলিশের কাছে নাশকতার গোপন তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে একটি রিভলবার, ককটেল তৈরির সরঞ্জাম ও মশাল জব্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page