September 29, 2026, 7:32 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নাইজার থেকে ফ্রান্সের পর সেনা প্রত্যাহার করবে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফ্রিকার দেশ নাইজার থেকে আমেরিকা তার সমস্ত সেনা প্রত্যাহার করবে। নাইজারের সামরিক সরকারের সঙ্গে একটি চুক্তির পর দেশটি থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে আমেরিকা।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,  মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেল নাইজারের সামরিক সরকারের সাথে আনুষ্ঠানিক চুক্তি করার পর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সূত্রটি বলছে, নাইজার থেকে সেনা প্রত্যাহার করার পরেও দেশটির সাথে আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে।

এর মধ্যে নাইজার সরকারকে আমেরিকা জানিয়েছে যে, তারা দেশটিতে মোতায়েন ১০০০ সেনা আগামী কয়েক মাসের মধ্যে সরিয়ে দেবে। সামাজিক মাধ্যম এক্স পেইজে এই খবর শেয়ার করেছেন নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিক।

গত বছরের জুলাই মাসে নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটে এবং আব্দুর রহমানে তিচিয়ানির নেতৃত্বে সেনাবাহিনী সরকার পরিচালনা করে আসছে। গত মাসে আমেরিকার সাথে জেনারেল তিচিয়ানি আগের সরকারের করা সামরিক চুক্তি বাতিল করে এবং মার্কিন সেনা ফিরিয়ে নেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানায়। প্রথম দিকে আমেরিকা সেনা প্রত্যাহারে রাজি না হলেও এখন তারা সেনাপ্রত্যাহার করতে সম্মত হয়েছে। নাইজার থেকে মার্কিন সেনা সরে যাওয়ার পরপরই দেশটিতে রুশ সেনা মোতায়েন করা হবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page