April 12, 2026, 7:44 am
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ডাকাতি করতে গিয়ে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা ; ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  নাটোরের গুরুদাসপুরে হারেজ আলী (৭৫) নামে এক গৃহকর্তাকে কুপিয়ে হত্যা করেছে একদল ডাকাত। এসময় নিহতের স্ত্রী ফলেদা বেগমকেও (৬৫) কুপিয়ে জখম করা হয়।

আজ মঙ্গলবার ভোরের দিকে উপজেলার বৃ-চাপিলা সিল্কি গ্রামের আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনা সদস্যসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাসুদ, সুমন ও মনির নামে তিনজনকে আটক করেছে। আহত ফলেদা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জল হোসেন জানান, ছেলে প্রবাসে থাকায় বৃদ্ধ হারেজ আলী বৃদ্ধা স্ত্রীকে নিয়ে আদর্শ গ্রামেই বসবাস করতেন। এ সুযোগে মঙ্গলবার ভোর ৫টার দিকে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে হারেজ আলী বাড়িতে হামলা চালায়। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেলে তাদের বাধা দিতে গেলে বৃদ্ধ হারেজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাত দল। এতে হারেজ ঘটনাস্থলেই মারা যান। এসময় তার স্ত্রীকেও ছুরিকাঘাত করা হলে তিনি চিৎকার করতে থাকেন।

স্থানীয়রা তার চিৎকার শুনে ডাকাতদের ঘিরে ধরে আটক করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় তিনজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page