August 5, 2026, 7:46 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

নাটোরে অপহরণের ৫ মাস পর কিশোরী উদ্ধার ; অভিযুক্ত জাহিদ গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের সিংড়া থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণের প্রায় ৫ মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাব-৫। এসময় অপহরণে অভিযুক্ত জাহিদ (২৩) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদ সিংড়া উপজেলার সূর্যপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

নাটোর র‍্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি জাহিদ ওই কিশোরীকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো। এরই ধারাবাহিকতায় গত ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরীকে তার নানার বাড়ি এলাকা থেকে অপহরণ করে।

এর আগে, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা হলে পুলিশ জাহিদের বাবা শহিদুল ইসলামকে গ্রেফতার করে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page