April 1, 2026, 11:38 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

নাটোরে আজ থেকে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে নাটোরে আজ থেকে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে।

বিকেল সাড়ে চারটায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক অধ্যাপক সুবিধ কুমার মৈত্র, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সহসভাপতি আইনজীবী ভোকেট খগেন্দ্র নাথ রায় এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে মেলায় ১০ হাজার বইয়ের প্রদর্শনী এবং বিপনণ কার্যক্রম চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়া মেলায় আগামীকাল চিত্রাংকন প্রতিযোগিতা ও ৪ আগস্ট আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন থাকছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page