March 8, 2026, 10:44 am
শিরোনামঃ
ঝিনাইদহে তেল কিনতে গিয়ে পাম্পকর্মীদের পিটুনিতে যুবক নিহত গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি করছে ইরান আইআরজিসির হয়ে বিলিয়ন ডলারের শ্যাডো ব্যাংকিং চালানোর অভিযোগ ব্রিটিশ দুই কোম্পানির বিরুদ্ধে ইরানকে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিলো সৌদি আরব যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মোতায়েনের প্রয়োজন নেই : ট্রাম্প যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৫ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও পাল্টা মিছিল হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রামকৃষ্ণপুর চিনির বটতলা মোড়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে, এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সাব্বির (২৪) নামে একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। কমপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে তারা। এতে সুজাত নামে একজন বিএনপিকর্মী গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, দুই যুবক ঈদ মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছে এরকমটা জানতে পেরেছি। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রাম ভিত্তিক হয়ে রাজনৈতিক রূপ নিয়েছে তা আমরা যাচাই-বাছাই করছি। মারামারিতে সম্পৃক্ত ছিল এরকম পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে ডিবি টিম, পুলিশ, যৌথবাহিনীর সদস্যরা রয়েছে সেখান থেকে রিপোর্ট আসলে পুরো ঘটনাটি জানতে পারব।

গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা বলছে। তবে এতে যিনি ভুক্তভোগী হয়েছেন তাকে এখনো আমরা পাইনি। এটা নিয়েও যাচাই-বাছাই করছি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page