November 19, 2026, 2:07 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে জেলার বড়াইগ্রামে রামাগাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আজ  অনুষ্ঠিত হয়েছে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানমালা।
আজ বেলা ১১টায় জেলা তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
অনুষ্ঠানমালার মধ্যে ছিলো মুক্তিযুদ্ধে রণাঙ্গনে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধার গল্প বলা, মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধে রাজশাহী বিভাগীয় সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস রণাঙ্গনের অভিজ্ঞতা বর্ণনা করেন। ভারতের দেরাদুনে প্রশিক্ষণ গ্রহণ, গেরিলা বাহিনী গঠন, রাজশাহীর ঝলমলিয়াতে অপারেশন পরিচালনা, তৎকালীন রাজশাহী রেডিও থেকে আতœসমর্পনের ঘোষণা, এক বছরের শিশু পুত্রকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে বেয়নেট চার্জে হত্যা করার বিবরণ শুনে শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ আবেগ আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস আরো বলেন, আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন মহান মুক্তিযুদ্ধ। এ চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিল্লুর রহমান।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী জানান, পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। অনুষ্ঠানকে বৈচিত্র্যময় করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে উপভোগ্য করতে এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানাতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page