March 10, 2026, 5:26 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ডায়রিয়া আক্রান্ত জনগোষ্ঠীর মধ্যে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সেনাবাহিনীর উদ্যোগে নাটোরের সদর উপজেলায় ডায়রিয়া আক্রান্ত জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোর সদর উপজেলার ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার এই কার্যক্রম পরিচালিত হয়েছে।

আইএসপিআর আরও জানায়, মেডিকেল ক্যাম্পেইনে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ৪ হাজার ১০০ প্যাকেট খাবার স্যালাইন বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন এবং ডায়রিয়া প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ দেন।

সম্প্রতি নাটোরের সদর উপজেলায় ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব ঘটে এবং প্রায় দেড় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হল।

সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে উপকৃত করবে এবং এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page