October 17, 2026, 8:24 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নাটোরে তিন রাতে ৩০ সেচযন্ত্র চুরি ; দুশ্চিন্তায় শতাধিক কৃষক ; এলাকাবাসীর মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোরের গুরুদাসপুরে তিন রাতে কৃষিজমি থেকে ৩০টি সেচযন্ত্র চুরি যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এসব সেচযন্ত্র (শ্যালো মেশিন) ফসলের ক্ষেতে সেচকাজে ব্যবহার করা হচ্ছিল। এর ফলে ৩০০ বিঘা জমিতে সেচ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শতাধিক কৃষক।

জানা যায়, শুক্র, শনি ও রোববার রাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী ও উদবাড়িয়া মাঠ থেকে এসব সেচযন্ত্র চুরি হয়। এ ঘটনায় সোমবার বিকেলে থানার সামনে মানববন্ধন করেন কৃষকরা। উদবাড়িয়া গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন মন্টু, আবু তাহের, তৌহিদুল ইসলাম, আনাদুল, তোতা মিয়া, আব্দুর রাজ্জাক, শাজাহান আলী, আসির উদ্দিন, মুনতাজ, আব্দুস সামাদসহ ৩০ জনের ৩০টি সেচযন্ত্র সিধুলী ও উদবাড়িয়া এলাকার ফসলি জমি থেকে চুরি হয়।

কৃষি অফিস জানিয়েছে, ওই এলাকায় প্রায় ৩০০ বিঘা জমিতে সেচনির্ভর রসুন, পেঁয়াজ, ধনিয়াসহ শীতকালীন সবজির আবাদ রয়েছে। রবি মৌসুমে প্রতিটি সেচের জন্য বিঘায় ১ হাজার টাকা চুক্তিতে শতাধিক কৃষক সেচযন্ত্র মালিকদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। চুরি হওয়া সেচযন্ত্র থেকে জমিতে সেচ দেওয়া হতো। কিন্তু চুরি হওয়ায় মালিক এবং কৃষক উভয়েই দুশ্চিন্তায় পড়েছেন।

কৃষক রাজ্জাক, তৌহিদুলসহ অনেকেই জানান, সেচযন্ত্রগুলো চুরি হওয়ার পর সেচের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করতে পারেননি তারা। এতে করে ফসল নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন। চুরি যাওয়া সেচযন্ত্রগুলো গড়ে ১৫ থেকে ২০ হাজার টাকা মূল্যের ছিল। একরাতে দুই বিলের আশপাশের ৩০০ বিঘার মধ্যে সব শ্যালো চুরি হয়েছে। কৃষকের পক্ষে তাৎক্ষণিক সেচযন্ত্র কিনে জমিতে সেচ দেওয়া সম্ভব নয়। তাই তারা সেচযন্ত্রের জন্য সরকারি হস্তক্ষেপ চেয়েছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ দুঃখ প্রকাশ করে বলেন, কৃষকের শ্যালো মেশিন চুরি হওয়ায় সেচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কৃষকদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ফসলের মাঠে সেচ দেওয়ার অবলম্বন হারিয়ে হতাশায় পড়েছেন কৃষকেরা। তিনি শ্যালো মেশিনগুলো উদ্ধারে পুলিশের হস্তক্ষেপ দাবি করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, চুরির ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page