April 12, 2026, 12:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

নাটোরে পরকিয়ায় বাধা দেওয়ায় গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পরকিয়া প্রেমে বাঁধা দেওয়ায় নাটোরের বাগাতিপাড়ায় গর্ভবতী স্ত্রী রিপা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী কবির হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী কবির হোসেন পলাতক রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাঁকা ইউনিয়নের শলইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিপা খাতুন রাজশাহী জেলার বাঘা উপজেলার উত্তর মিল্লিক বাঘা এলাকার আনসার ফকিরের মেয়ে।

নিহতের বড় ভাই মুশিকুল ইসলাম জানান, প্রায় ১১ বছর আগে প্রেম করে রিপাকে বিয়ে করে কবির হোসেন। বর্তমানে তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। তার বোন রিপা বর্তমানে গর্ভবতী। কিন্তু কবির হোসেন তার স্ত্রীকে রেখে অন্য একজনের সঙ্গে পরকিয়া প্রেমে লিপ্ত ছিল। এই অবৈধ সম্পর্কের কারণে মাঝে মাঝেই রিপার সঙ্গে বাকবিতণ্ডা হতো কবিরের। এরই সূত্র ধরে মঙ্গলবার বিকালেও তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়।

তিনি আরও জানান, এরপর সন্ধ্যার দিকে মোবাইল ফোনে রিপা জানায় তাকে মারপিট ও নির্যাতন করছে স্বামী কবির হোসেন ও পরিবারের লোকজন। কিছু সময় পর রিপার মোবাইল ফোনে কল করলে প্রতিবেশি এক মহিলা ফোন রিসিভ করে দ্রুত হাসপাতালে আসতে বলেন। এমন খবর শুনে তারা রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে গেলে রিপাকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

রিপার বোন নুপুর খাতুন বলেন, তার বোনের সংসারে মাহী (১১) ও রাফি (৫) নামে দুই সন্তান রয়েছে। এখন এই নাবালক সন্তানদের ভবিষ্যৎ কি হবে। গত ৮ মাস ধরে তার বোনের ওপর নির্যাতন শুরু করেছিল কবির ও তার পরিবারের সদস্যরা। তার বোন নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলেছিল। কিন্ত কবির তাকে বেধড়ক পিটিয়ে মেরে ফেলেছে। কবিরের ফাঁসি চাই আমরা।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গর্ভবতী স্ত্রী রিপা খাতুনকে পিটিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী কবির হোসেন এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে এখনও কোন মামলা দায়ের হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page