September 23, 2026, 5:58 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

নাটোরে মাদরাসা শিক্ষককে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে এক মাদরাসাশিক্ষককে তুলে নিয়ে হাতুড়িপেটা করে সড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ভুক্তিভোগীর নাম হাফেজ সাইদুল ইসলাম (৩৮)। তিনি মাঝদীঝা দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদরাসা শিক্ষক। তিনি ইসলামী আন্দোলনের কর্মী। নাটোর সদর উপজেলার মাঝদিঘা পূর্ব পাড়ার আবদুর রহমানের ছেলে।

আহত সাইদুল ইসলাম জানান, সন্ধ্যায় মাদরাসায় কোরআন পাঠরত অবস্থায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আমাকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। খবর পেয়ে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও ছাতনী ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ সহকর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে রাত ৮টার দিকে প্রায় চার কিলোমিটার দূরে নাটোর-নলডাঙ্গা সড়কের চিকুর মোড় থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারা আমাকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, সন্ধ্যায় সাইদুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার খবর পাই। পরে খোঁজখবর নিয়ে চিকুর মোড় থেকে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, মামলা দায়েরের পর তদন্ত করে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page