November 2, 2026, 10:52 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা ; স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের নলডাঙ্গায় স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. ওসমান গনি (৬২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ওসমান গনি নলডাঙ্গার বাসুদেবপুর এলাকার মৃত ইসমাইল মৃধার ছেলে।

আইনজীবী আনিসুর রহমান বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী রোকেয়া বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ওসমান গনি। রোকেয়া বেগমের বাবার আর্থিক অস্বচ্ছলতা থাকায় ৫ হাজার টাকা দেওয়ার পরে আর টাকা দিতে পারেননি। ওসমান গনির আরও ৫০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকেন। পরে ২০১৩ সালের ২১ আগস্ট ক্ষীপ্ত হয়ে স্ত্রী রোকেয়া বেগমের গলায় শাড়ি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী ওসমান গনি।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. একাব্বর হোসেন নলডাঙ্গা থানায় বাদী হয়ে মামলা করেন।

সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ওসমান গনিকে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা নিহতের ভাই মামলার বাদী পাবেন বলে জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি ওই কৌঁশুলি।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page