October 10, 2026, 4:44 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

নানা আয়োজনে ঝিনাইদহে হানাদারমুক্ত দিবস পালিত

এম এ কবীর,ঝিনাইদহ : ৬ ডিসেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে হানাদার মুক্ত দিবস দিবস পালিত হয়েছে। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে মুক্তিবাহিনী ও মুক্তিযোদ্ধাদের যৌথ অভিযানে পিছুহটে পাক হানাদার বাহিনী। মুক্ত হয় ঝিনাইদহ জেলা।

৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে পাকহানাদার বাহিনীর সাথে প্রথম সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। এ ছাড়া শৈলকুপা থানা আক্রমণসহ আবাইপুর, কামান্না, আলফাপুর ও গাড়াগঞ্জে হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে ঝাপিয়ে পড়ে। ৯ মাসের এই মহান গেরিলা যুদ্ধে ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ ২৭৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

দিবসটি পালন উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আজিম – উল-আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায় এবং পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) খালিদ হাসান।

সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শহরের পুরাতন ডিসি কোট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিনের কর্মসূচীর অংশ হিসেবে সন্ধায় ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page