September 14, 2026, 10:35 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নাবলুস শহরে ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত ; আরো দু’জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা গুলি করে একজন ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে। দখলদার সেনাদের হামলায় অপর দুই ফিলিস্তিনি যুবক আহত হয়েছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সেনারা বৃহস্পতিবার সকালে নাবলুস শহরে হানা দিলে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, সংঘর্ষের সময় ফিলিস্তিনি যুবক খলিল ইয়াহিয়া আনিস ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হন। গুলিতে আহত অপর দুই ফিলিস্তিনি যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হত্যাকাণ্ড চালিয়ে দখলদার সেনারা নাবলুসের রাফিদিয়া এলাকায় একটি চারতলা বাড়ি ঘেরাও করে। এরপর ওই বাড়ির সকল অধিবাসীকে বাইরে বের করে দিয়ে ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page