November 26, 2026, 3:30 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নামায ও রোজার পরিবর্তে বান্দার গুনাহ মাফীর দায়িত্ব আল্ল­াহ কর্তৃক গ্রহণ

বোখারী শরীফে বর্ণিত হইয়াছে, আল্ল­াহ তা’আলা হযরত রসুলুল্ল­াহ (সঃ)- কে বন্ধু হিসাবে সম্বোধন করিয়াছেন। হযরত রাসূলে করীম (সাঃ) যখন মে’রাজ শরীফে তাশরীফ নিয়া আল্ল­াহর সম্মুখে হাযির হইয়াছিলেন, তখন আল্লাহ তা’আলা এরশাদ করিয়াছিলেন ঃ হে আমার প্রিয় বন্ধু! দুনিয়ায় প্রচলিত রেওয়াজ আছে যে, কোন লোক তাহার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করিতে গমন করিলে সঙ্গে কোন বস্তু উপঢৌকন স্বরূপ নিয়া যায়, তাই আপনি আমার জন্য কি উপঢৌকন নিয়া আসিয়াছেন?
জবাবে হযরত রসুলুল্ল­াহ (সঃ) বলিলেন ঃ হে আমার প্রিয় মা’বুদ! আমার এমন কি বস্তু আছে যে, যাহা আপনাকে উপহার দিতে পারি? হ্যাঁ! তবে আমি আপনাকে এমনি একটি বস্তু উপহার পেশ করিতেছি, যাহা কোন দিন কেহ আপনাকে উপহার পেশ করে নাই। আমি আমার সকল উম্মতের পাপ সমূহ আপনাকে উপহার স্বরুপ প্রদান করিতেছি। এই বস্তু ব্যতীত আপনাকে উপহার দিবার মত আমার কাছে আর কোন কিছুই নাই।
তখন মহান রাব্বুল আ’লামীন সন্তুষ্ট হইয়া বলিলেনঃ যে আমার প্রিয় বন্ধু! আমি আপনার উপহার খুশীর সহিত গ্রহণ করিলাম। আর আমিও আপনাকে ও আপনার উম্মতগণকে একটি বস্তু উপহার দিলাম; উহা এই যে, আপনি ও আপনার উম্মতগণকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামায ও বৎসরে রমজান মাসের রোজা পালন করিতে হইবে। (মহান আল্লাহ প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছিলেন, নবীজী (সাঃ) এর ৯ বারের আপিলে মহান  আল্ল­াহ  তা  কোমিয়ে  ৫ ওয়াক্ত   নির্ধারণ  করেছেন)। যেই লোক আমার প্রদত্ত¡ এই উপহার খুশী মনে গ্রহণ করিবে এবং যত্নের সহিত আমল করিবে, তাহার জীবনের সমস্ত গুণাহ ক্ষমা করিয়া দিবার দায়িত্ব আমি (আল্লহ) গ্রহণ করিলাম। (বোখারী শরীফ)

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page