September 8, 2026, 12:23 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে  আরও দুই জনের সাক্ষ্য গ্রহণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আরও দুই জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পিপি রকিবুদ্দিন আহমেদ। এদিন আদালতে সাক্ষ্য প্রদান করেন মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ও ডিএনএ পরীক্ষক ডা. রবিউল।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, আজ মামুনুল হকের বিপরীতে মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম ও ডিএনএ ডা. রবিউল আদালতে সাক্ষ্য দেন। আমরা তাদের জেরা করে কোনো আলামত খুঁজে পাইনি। ডিএনএ চিকিৎসককে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তিনি কি একা পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। তিনি বলেছেন, আরও কয়েকজন সঙ্গে ছিলেন। কিন্তু ডিএনএ রিপোর্টে তাদের নাম বা স্বাক্ষর নেই। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা যে দিন মামুনুল হককে ঢাকা থেকে গ্রেপ্তার করেন সেদিন আর কোন কর্মকর্তা উপস্থিত ছিল এবং গ্রেপ্তারের পর কার হেফাজতে তাকে রাখা হয়েছিল সেই বিষয়ে সদুত্তর দিতে পারেননি। এতেই প্রমাণিত হয় মামুনুল হকের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

বাদী পক্ষের আইনজীবী ও সরকারি কৌসুঁলি অ্যাডভোকেট রকিবুদ্দিন আহমেদ (পিপি) বলেন, আজ মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এর আগে মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সেচ্ছায় সোনারগাঁ থানায় তার ছেলেসহ বিস্তারিত অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেছেন। তিনি নিজে থেকে আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন মামুনুল হক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন। সকল সাক্ষ্যগ্রহণ শেষ হলে মামলার বাদী ন্যায় বিচার পাবেন বলে আশা করি।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওইসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনার পর থেকেই মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থান করছিলেন। এরপর সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন ঝর্ণা। তবে ঘটনার দিন থেকেই ঝর্ণাকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page