September 21, 2026, 10:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনে আগুন লেগে মা-মেয়ে দগ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত আড়াইটায় লালপুর আল আমিনবাগ এলাকায় ভাড়া বাসায় এঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মা নার্গিস আক্তার ও মেয়ে মরিয়ম আক্তার। তাদের দুজনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের প্রতিবেশী সুলতান মিয়া বলেন, ওই বাসায় চারটা রুমে কয়েকটা পরিবার থাকে। বাসায় ঠিকমত গ্যাস থাকে না। রাতে কেউ গ্যাসের চুলা চালু করে রেখে ছিলেন। সেখান থেকে গ্যাসের লাইন লিকেজ হয়ে মনিরের ঘরে আগুন ধরে যায়। এতে তার স্ত্রী ও মেয়ে দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, আগুনের ঘটনায় মা নার্গিস ও মরিয়ম দগ্ধ হয়েছেন। তাদের দুজনকেই আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page