April 10, 2026, 9:44 am
শিরোনামঃ
ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের মেঘনা সেতুতে কাভার্ডভ্যানের চাপায় দুই শিক্ষার্থী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতুতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা দু’জন বন্ধু ছিলেন।

বুধবার রাতে মহাসড়কের মেঘনা সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনই কলেজপড়ুয়া শিক্ষার্থী।

নিহতরা হলেন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকার আলম শেখের ছেলে আশরাফুল আলম ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে অসিম।

তাদের মধ্যে আলম মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ও অসিম দাউদকান্দির ড. মোশাররফ হোসেন কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, নিহত দুই বন্ধু দুপুরে মোটরসাইকেল নিয়ে সোনারগাঁও ঘুরতে আসে। ফেরার পথে রাত সাড়ে ৬টার সময়ে মেঘনা ব্রিজের মাঝামাঝি স্থানে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে। এসময় কাভার্ডভ্যানটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিক্ষার্থীর। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা করে।

তবে এ ঘটনায় চালক ও কাভার্ডভ্যানটিকে আটকের চেষ্টা চলছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রমও প্রক্রিয়াধীন উল্লেখ করেন তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page