August 7, 2026, 8:21 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে যুবলীগ নেতাসহ তিনজনকে নির্যাতন ; দুই পুলিশ কর্মকর্তা কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় যুবলীগ নেতাসহ তিনজনকে আটকে রেখে নির্যাতন ও হত্যার হুমকির ঘটনায় দায়ের করা মামলায় থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ও উপপরিদর্শক (এসআই) সাধন বসাককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ মার্চ) দুপুরে দুই আসামি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. আসসামস জগলুল হোসেন জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওই মামলায় গত ৯ ফেব্রুয়ারি আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী আনিসুর রহমান আলমগীর বলেন, ২০১৮ সালের ১১ নভেম্বর আমাকেসহ উপজলা যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন ও বাবুলকে সোনারগাঁ থানা পুলিশের তৎকালীন ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাক বাসা থেকে তুলে নিয়ে থানায় রেখে নির্যাতন করেন। একপর্যায়ে ওই দুই পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম স্বপনকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন। ওই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করি। মামলার পর আসামিরা সাক্ষ্য না দেওয়ার জন্য বিভিন্ন সময় আমাকে হত্যা ও গুম করার হুমকি দিয়ে আসছিলেন। আদালত গত মাসের ৯ ফেব্রুয়ারি ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। আমি এই মামলায় ন্যায়বিচার পাব বলে আশা করি।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, আসামিদের বিরুদ্ধে পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে মামলা করেন ভুক্তভোগী আনিসুর রহমান আলমগীর। এই মামলায় আদালত বাদীর অভিযোগের তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচারিক কার্যক্রমের জন্য ওসি মোর্শেদ আলম ও এসআই সাধন বসাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। আজকে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এই আদেশে একটি বিষয় পরিষ্কার হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি মনে করি আসামিদের জিজ্ঞাসাবাদ করা গেলে মামলার বাদী ন্যায়বিচার পাবেন।

আদলতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০২০ সালে পুলিশ হেফাজতে নির্যাতনের শিকার ভুক্তভোগীর দায়ের করা মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা পড়ে। প্রতিবেদন আমলে নিয়ে আদালত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। ওই মামলায় আসামিরা উচ্চ আতালত থেকে আগাম জামিন পেয়েছিলেন। আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page