April 12, 2026, 6:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে পুলিশ পরিচয়ে মুখোশধারীদের ডাকাতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আবারও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে উপজেলার পাচরুখী গ্রামে স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহকর্তা সিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী ডাকাতদল ‘পুলিশ’ পরিচয়ে তাদের বাড়ির নিচ তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তাদের পরিবারের সদস্যদের গামছা ও গেঞ্জি দিয়ে হাত-পা বেঁধে ফেলে।

ডাকাতরা ছুরি, চাপাতি, সাবলসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের আলমারি ভেঙে প্রায় ৩২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং মূল্যবান মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, ডাকাতদের মুখ ছিল বিভিন্ন রঙের কাপড়ে বাঁধা এবং তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ডাকাতির সময় তারা বিভিন্ন ভাষা ও উপভাষায় কথা বলছিল।

ঘটনার পরপরই খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে মালামাল উদ্ধারে অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page