October 9, 2026, 10:47 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

নারীকে বিদেশে পাঠানোর প্রলোভনে ধর্ষন ; অতঃপর র‌্যাবের হাতে আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অপরাধে শরিফুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলামের বাড়ি উপজেলার জলুলী গ্রামে।

র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, নড়াইল জেলার দরিদ্র পরিবারের এক নারী ভারতে চিকিৎসার জন্য লোক মারফত দালাল শরিফুলের সাথে পরিচয় হয়। শরিফুল ইসলাম তাকে স্বল্প খরচে ভারতে পাঠানোর কথা বলে গত ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলে। সেখানে এলে তাকে একটি বাড়ীতে আটকে রাখে। সেখানে তাকে ধর্ষণ করে হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়।

এ বিষয়ে নির্যাতিতা বাদী হয়ে মহেশপুর থানায় আসামীর বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর র‌্যাব অভিযান পরিচালনা করে অভিযুক্ত শরিফুলকে গ্রেফতার করে।

পরে তাকে শুক্রবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page