October 8, 2026, 7:28 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

নারীদের জন্য নামাজের জায়গা সংরক্ষিত রেখে ঝিনাইদহের মহেশপুরে মডেল মসজিদের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : দেশের নব-নির্মিত ৫০টি মডেল মসজিদ ভার্চুয়ালী উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় পর্যায়ে ৫০টির মধ্যে মহেশপুরে একটি রযেছে।

১৬ মার্চ সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, গণপূর্ত বিভাগের উপ-প্রকৌশলী ফারুক হোসেন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আসাদুল্লাহ প্রমুখ।

গণপূর্ত বিভাগের ফারুক হোসেন জানান, তিনতলা বিশিষ্ট এই মডেল মসজিদের নিচতলায় ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, ২য় এবং ৩য় তলায় প্রায় ১২শ মুসল্লির নামাজ পড়ার স্থান এর মধ্যে ৩য় তলায় ২শ নারীর নামাজের জন্য জায়গা সংরক্ষিত রয়েছে। মসজিদটি ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৩ বছরে নির্মিত হয়েছে। ৪৭ শতক জমির মধ্যে ৪২ শতক অধিগ্রহন ও ৫শতক দানের জমি রয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আসাদুল্লাহ বলেন, ১৭ মার্চ শুক্রবার এই মসজিদে জুম্মার নামাজ আাদয় করা হবে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page