November 19, 2026, 9:39 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

না ফেরার দেশে চলে গেলেন মহেশপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম চলে গেলেন না ফেরার দেশে। রবিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন(ইন্নালিলাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির (জুলহাস)সহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

রোববার বিকালে নাটিম কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page