September 10, 2026, 10:40 am
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

নিজ দেশের পানিসীমায় অনুপ্রবেশ করায় মার্কিন ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দিয়েছে চীনা নৌবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :চীনের সামরিক বাহিনী তাদের নিজস্ব পানিসীমা থেকে আমেরিকার একটি যুদ্ধাজাহাজকে তাড়িয়ে দিয়েছে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জিশা বা পারাসেল দ্বীপপুঞ্জের কাছে এই ঘটনা ঘটে।

চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ’র এক মুখপাত্র গতকাল (শনিবার) আমেরিকাকে ‘নিরাপত্তা ঝুঁকি সৃষ্টিকারী’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমেরিকা হচ্ছে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টিকারী।

পিএলএ’র দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল তিয়ান জুনলি বলেন, “আমেরিকা তার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হপারের চীনা পানিসীমায় অনুপ্রবেশ ঘটিয়ে মারাত্মকভাবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এ ঘটনার মধ্যদিয়ে আবারো প্রমাণ হলো যে, আমেরিকা এই অঞ্চলের সমুদ্রপথে একাধিপত্য বিস্তারের চেষ্টা করছে, পাশাপাশি তারার দক্ষিণ চীন সাগরকে সামরিককীকরণ করতে চাইছে।”

এ ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিতে চীনা সামরিক বাহিনী ওই এলাকায় বিমান ও নৌ সেনা মোতায়েন করেছে। চীনের এ অভিযোগ সম্পর্কে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করেনি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page