March 9, 2026, 8:33 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাইয়ের ১৬টি জলকপাট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমা অতিক্রম করায় থেকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে বাড়তি পরিমাণে পানি ছাড়া শুরু হয়েছে। হ্রদের পানি বৃদ্ধির ফলে রাঙ্গামাটি জেলা শহরের কিছু এলাকা এবং কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে ১৬টি জলকপাট দিয়ে বাড়তি পানি ছাড়া শুরু হয়েছে। জলকপাটগুলো আগে যেখানে ৬ ইঞ্চি খোলা ছিল, তা বাড়িয়ে এখন দেড় ফিট করে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৩০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিঃসরণ হচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৫৫ ফুট এমএসএল, যা বিপৎসীমা অতিক্রম করেছে। এ কারণে আমরা ১৬টি জলকপাট আরও খুলে পানি ছেড়ে দিচ্ছি। পানির উচ্চতা যাতে আরও না বাড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে পানি ছাড়ার মাত্রা নির্ধারণ করা হচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি লেক থেকে কর্ণফুলীতে ছাড়া হচ্ছে। একই সঙ্গে এ পাঁচটি ইউনিট থেকে বর্তমানে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

প্রসঙ্গত, বর্ষা মৌসুমে প্রতি বছর কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পায়। তবে এবারের পানি বৃদ্ধির হার এবং জলকপাট খোলার মাত্রা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় তৎপর রয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page