August 20, 2026, 6:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তা পরিষদে  যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনায় তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার প্রস্তাবে ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের পার্লামেন্ট স্পিকার ।

আমেরিকা সমগ্র বিশ্বে বিশেষ করে এখন গাজায় যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখার স্বার্থে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাবে ভেটো দিয়েছে। যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য ভোট দিয়েছে। ব্রিটেন ভোট দানে বিরত থেকেছে আর আমেরিকা স্থায়ী সদস্য হিসেবে ওই প্রস্তাবে ভেটো দিয়েছে।

জাতিসংঘে চীনা স্থায়ী প্রতিনিধি জংজুনসহ বিশ্বের অপরাপর সদস্য দেশ আমেরিকার ওই পদক্ষেপকে ওয়াশিংটনের বৈপরীত্য এবং দ্বৈত আচরণ হিসাবে বিবেচনা করে ছেন।

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ

বাস্তবতা হলো বিশ্ব সমাজ গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধ করতে চায়। কিন্তু আমেরিকা যথারীতি নির্লজ্জভাবে শিশু-হত্যাকারী ও অপরাধী ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমেরিকার কাছ থেকে এই সমর্থন অপ্রত্যাশিত ছিল না বলেও বিশেষজ্ঞমহল অভিমত ব্যক্ত করেছেন।

তুর্কি দৈনিক ইয়েনি কুনিয়ে আজ সেদেশের সংসদ স্পিকার নোমান কুরতুলমুশের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন করেছে। নিরাপত্তা পরিষদের প্রস্তাবে মার্কিন ভেটো দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন: ওয়াশিংটন আবারও প্রমাণ করলো তারা জুলুমের পক্ষে। কুরতুলমুশ আরও বলেন: ফিলিস্তিনের নারী-শিশু ও বৃদ্ধের রক্তে আমেরিকার হাত রঞ্জিত। আমেরিকার জনগণের গুরুত্বপূর্ণ ও বেশিরভাগই গাজা যুদ্ধ বন্ধের পক্ষে থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে ওয়াশিংটন ভেটো দিয়েছে। সুতরাং আমেরিকাও ফিলিস্তিনী জনগণের ওপর ইসরাইলি গণহত্যার শরিক বলে মন্তব্য করেন কুরতুলমুশ।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page