September 29, 2026, 6:00 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে ইরান-রাশিয়া সমঝোতা স্মারক সই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। ইরানের সর্বশেষ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং রাশিয়ার নিরাপত্তা প্রধান নিকোলাই পাত্রুশেভ এই সমঝোতা স্মারকে সই করেন।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে দ্বাদশ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে এই সমঝোতা স্মারক সই হয়। স্মারকের আওতায় তেহরান এবং মস্কো বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা জোরদারে কাজ করবেন।

গত কয়েক বছর ধরে ইরান এবং রাশিয়া ঘনিষ্ঠ কৌশলগত মিত্রে পরিণত হয়েছে। নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন খাতে এই দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হয়েছে। দুই দেশের ওপরেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সহযোগিতা ও সমন্বয় বেড়েছে।

সেন্ট পিটার্সবার্গ শহরে ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিশ্বের ১০৬টি দেশের নিরাপত্তা খাতের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page