September 30, 2026, 3:16 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনি ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে তৎপর থাকতে হবে : ধর্মমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদেরকে সরকারের নির্বাচনি ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে তৎপর থাকতে হবে।

তিনি বলেন, “সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়েই নির্বাচনি ইশতেহার বাস্তবায়িত হবে এবং ২০৪১ সালের মধ্যেই আমরা উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে পার।”
আজ জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
গত ১৫ বছরে সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন অগ্রগতির মহাসড়কে রয়েছে। বিশ্বসমাজে বাংলাদেশের উন্নয়ন প্রশংসিত হচ্ছে। ইতোমধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের একটি টেকসই ও শক্তিশালী ভিত তৈরি হয়েছে। এই ভিত্তির উপর দাঁড়িয়েই বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করে।
সরকারের নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো উল্লেখ করে মন্ত্রী সকলকে নির্বাচনি ইশতেহারে বর্ণিত তার দপ্তর সংশ্লিষ্ট বিষয়সমূহ অবহিত হওয়ার এবং সে অনুসারে তাদের কর্মপন্থা সাজিয়ে নেওয়ার আশ্বাস জানান।
তিনি নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকার খাতসহ সামগ্রিক বিষয়ে করণীয়সমূহ নির্ধারণপূর্বক তা বাস্তবায়নে সোচ্চার হওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এছাড়া, তিনি মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা বাস্তবায়নে সকলকে তৎপর হওয়ার অনুরোধ জানান।
জেলা প্রশাসক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাসসহ জেলা পর্যায়ের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page