September 7, 2026, 5:50 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনি সহিংসতায় ৭২ ঘণ্টায় গ্রেফতার ৫২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচনি সহিংসতার অভিযোগে গত ৭২ ঘণ্টায় জনপ্রতিনিধিসহ ৫০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি, বিভিন্ন প্রার্থীর নির্বাচনি প্রচার কেন্দ্রে প্রার্থীদের অতিউৎসাহী সমর্থকদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে সহিংসতার ঘটনা ঘটিয়েছে।

খন্দকার আল মঈন বলেন, গত ৭২ ঘণ্টায় বগুড়ার একজন উপজেলা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিসহ ৫০ জনকে সহিংসতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে মামলা হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কাছে একাধিক লিখিত অভিযোগ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তারা সেই তথ্য র্যাবকে দিয়েছেন।

তিনি বলেন, সংসদ নির্বাচন সামনে রেখে র‌্যাবের গোয়েন্দাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কাজ করছে। আমাদের গোয়েন্দা তথ্যে এমন কিছু তথ্য রয়েছে, যারা সহিংসতা করতে পারে তাদের বিষয় কাজ করছি। এসব ব্যক্তিকে নির্বাচনের আগে আইনের আওতায় আনা হবে।

র‌্যাবের এ মুখপাত্র বলেন, বিভিন্ন প্রার্থীর অনুসারীরা ভাড়াটে ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করছে বা করতে পারে এমন তথ্য রয়েছে। এ বিষয় আমরা কাজ করছি। এ ধরনের সন্ত্রাসী বা আসামিদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page